পবিত্র শবে বরাত উপলক্ষে ইসলামের চেতনাকে সমাজ ও জাতীয় জীবনের সকল স্তরে প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর শেখ হাসিনা।
সোমবার (২৯ মার্চ) পবিত্র শবে বরাত উপলক্ষে দেয়া একা বাণীতে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেছেন, ‘আসুন, আমরা সকল প্রকার অন্যায়, অনাচার, হানাহানি ও কুসংস্কার পরিহার করে শান্তির ধর্ম ইসলামের চেতনাকে ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনের সকল স্তরে প্রতিষ্ঠা করি।’
শেখ হাসিনা বলেন, ‘পবিত্র শবে বরাত উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানকে আমি আন্তরিক মোবারকবাদ জানাই। মানবজাতির জন্য সৌভাগ্যের এই রজনী বয়ে আনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত ও বরকত। এ রাতে আল্লাহপাক ক্ষমা প্রদর্শন এবং প্রার্থনা পূরণের অনুপম মহিমা প্রদর্শন করেন।’
তিনি বলেন, ‘পবিত্র শবে বরাতের মাহাত্ম্যে উদ্বুদ্ধ হয়ে মানব কল্যাণ ও দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার জন্য সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।’
শেখ হাসিনা আরও বলেন, ‘করোনাভাইরাস বর্তমানে সমগ্র বিশ্বকে স্থবির করে দিয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে আমাদের সরকার। জনগণকে সব ধরনের সহযোগিতা আমরা করে যাচ্ছি। এই মহামারিতে সকলকে স্বাস্থ্যবিধি মেনে ইবাদত করার আহ্বান জানাই। আল্লাহ তা’য়ালার কাছে বিপদের এ সময় বিশেষ দোয়া করি যেন- এই সংক্রমণ থেকে আমরা সবাই দ্রুত মুক্তি পাই। মহান আল্লাহ তা’য়ালা আমাদের সকলকে হেফাজত করুন, আমিন।’
বার্তাবাজার/কা.হা