সোমবার আ.লীগের নির্যাতনের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ

সোমবার সকাল ৯টায় পুলিশের গুলিতে বিক্ষোভকারী জনতার প্রাণনাশ, সন্ত্রাসী বাহিনী দিয়ে বিক্ষোভকারীদের সহিংস দমনসহ সকল আওয়ামী নির্যাতনের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

রোববার (২৮ মার্চ) দিবাগত রাত ১২:২০ মিনিটে বিএনপির দক্ষিণ সিটির মেয়র প্রার্থী ও দলের আন্তর্জাতিক বিষয়ক কমিটির অন্যতম সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন তার ভেরিফাইড ফেসবুক পেজে পোষ্ট দিয়ে নিশ্চিত করেছেন।

ভেরিফাইড ফেসবুক পেজে যে পোষ্ট দিয়েছে তা হুবহু পাঠকের উদ্দেশ্যে তুলে ধরা হলো: “পুলিশের গুলিতে বিক্ষোভকারী জনতার প্রাণনাশ, সন্ত্রাসী বাহিনী দিয়ে বিক্ষোভকারীদের সহিংস দমন সহ সকল আওয়ামী নির্যাতনের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিক্ষোভ সমাবেশ সোমবার সকাল ৯টায় শুরু হবে। আমার সাথে অংশগ্রহণ করার অনুরোধ জানাচ্ছি। স্থান: জাতীয় প্রেস ক্লাব। মাফিয়া হঠাও দেশ বাঁচাও। বাংলাদেশ জিন্দাবাদ।”

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর