নাশকতার পরিকল্পনার দায়ে নিপুণ রায় গ্রেফতার: র‍্যাব

রাজধানীতে বাসে আগুন লাগিয়ে নাশকতার পরিকল্পনা ও ষড়যন্ত্রের অভিযোগে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‍্যাব)। এ সময় তার সহযোগী আরমানকেও (৪৪) গ্রেফতার করা হয়।

রোববার বিকেলে রাজধানীর রায়েরবাজার বাসা থেকে নিপুণ রায় ও তার সহযোগীকে গ্রেফতার করে র‍্যাব।

বিষয়টি নিশ্চিত করেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফট্যানেন্ট কর্নেল আশিক বিল্লাহ।

তিনি বলেন, রাজধানীতে বাসে আগুন লাগিয়ে নাশকতার পরিকল্পনা ও ষড়যন্ত্রের অভিযোগে রাজধানীর রায়েরবাজার এলাকা থেকে নিপুণ রায় চৌধুরী ও তার সহযোগী আরমানকে গ্রেফতার করা হয়।

নিপুণ রায় চৌধুরীর বিরুদ্ধে মামলা ও থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

এদিকে, বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী আটকের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। রোববার (২৮ মার্চ) সন্ধ্যায় নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই উদ্বেগের কথা জানান বিএনপির দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর