পবিত্র শব-ই-বরাতে আতশবাজি, পটকাবাজি নিষিদ্ধ

আগামী ২৯ মার্চ ২০২১ খ্রি. সোমবার (১৪ শাবান ১৪৪২ হিজরী) দিবাগত রাতে পবিত্র শব-ই-বরাত উদযাপিত হবে।

পবিত্র শব-ই-বরাতের পবিত্রতা রক্ষার্থে এবং পবিত্র শব-ই-বরাত অনুষ্ঠানটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিতকরণকল্পে ঢাকা মেট্রোপলিটন এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষা করার নিমিত্তে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-ওওও/৭৬) এর ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম বিপিএম-বার আগামী ২৯/০৩/২০২১ খ্রি. তারিখ সন্ধ্যা ০৬.০০ টা হতে ৩০/০৩/২০২১ খ্রি. তারিখ ভোর ০৬.০০ টা পর্যন্ত বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকাবাজি, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ ঘোষণা করেছেন।

২৮ মার্চ ২০২১ খ্রিঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম বিপিএম-বার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

বার্তাবাজার /ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর