কুমিল্লার মেঘনা উপজেলায় জহিরুল ইসলাম দিপু নামে এক ইউপি সদস্যকে ধর্ষণ মামলায় গ্রেফতার করা হয়েছে। তিনি মেঘনা উপজেলার মানিকার চর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য। রোববার (২৮ মার্চ) সকালে তাকে গ্রেফতার করে মেঘনা থানা পুলিশ।
মামলার এজহার সূত্রে জানা যায়, মানিকার চর গ্রামের বাবুল মিয়ার স্ত্রী’ মরিয়ম বেগম (৩২) এর সাথে একাধিকবার জোরপূর্বক ধর্ষণ করে ইউপি সদস্য জহিরুল ইসলাম দিপু। ভুক্তভোগী এক সন্তানের জননী ঐ নারীকে হুমকিধামকি ও ভয়ভীতি প্রদর্শন করে আবারও ধর্ষণ করতে চাইলে তিনি (২৮ মার্চ) সোমবার মেঘনায় থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-১০।
মেঘনা থানার উপ-পরিদর্শক (এসআই) নাজিমউদ্দিন জানান, ইউপি সদস্য জহিরুল ইসলাম দিপুকে ধর্ষণ মামলায় গ্রেফতার করা হয়েছে।ভুক্তভোগী নারীকে মেডিকেল টেস্ট এর জন্য কুমিল্লা মেডিকেল কলেজে প্রেরণ করা হবে।
বার্তাবাজার/হৃ.আর