ভোলার চরফ্যাসন উপজেলা প্রশাসনের আয়োজনে শেষ হলো দুইদিন ব্যাপী উন্নয়ন মেলা। শনিবার (২৭) মার্চ এই উন্নয়ন মেলা শুরু হয়।করোনার কারনে এ মেলা ৩দিনের পরিবর্তে ২ দিন করা হয়েছিলো। চরফ্যাসন উপজেলা পরিষদ ও পানি উন্নয়ন বোর্ডসহ ৫৪টি ষ্টল রয়েছে এ উন্নয়ন মেলায়।
মেলায় চরফ্যাসন উপজেলার এক যুগের উন্নয়নের তথ্য চিত্র তুলে ধরার পাশাপাশি নদীভাঙ্গন রোধে বেড়িবাঁধ উন্নয়নসহ অবকাঠামো উন্নয়ন ও ডিজিটাল ভূমি সেবাসহ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক ডকুমেন্টস চিত্র প্রদর্শন করা হয়।
ভোলা পানি উন্নয়ন বোর্ড-২ এর উপ বিভাগীয় প্রকৌশলী মোঃ মিজানুর রহমান বার্তা বাজারকে জানান, পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়িত কাজগুলোর স্থিরচিত্র ও ভিডিও ফুটেজ প্রজেক্টরের মাধ্যমে দর্শনার্থীদের মাঝে তুলে ধরা হয়েছে।
চরফ্যাসন সহকারি কমিশনার (ভূমি) রিপন বিশ্বান বার্তা বাজারকে জানান, ভূমি অফিসের ডিজিটাল কার্যক্রম প্রজেক্টেরের মাধ্যমে দর্শনারর্থীদের দেখানো হবে।
আরিফ হোসেন/বার্তাবাজার/হৃ.আর