বগুড়ায় সড়কে ছিনতাই বন্ধের দাবিতে মানববন্ধন

বগুড়ার শেরপুরের মির্জাপুর ও বিশালপুর ইউনিয়নের সাধরণ মানুষদের উদ্যোগে মির্জাপুর-রানীরহাট সড়কে ডাকাতি, ছিনতাই, রাহাজানী বন্ধের দাবিতে প্রশাসনসহ উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ মার্চ) বিকেল সাড়ে ৫ টায় ব্রাক বটতলা এলাকায় এ মানববন্ধন হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রায় প্রায়ই মির্জাপুর-বিশালপুর সড়কে ডাকাতি, ছিনতাই, রাহাজানীর ঘটনা ঘটে আসছে। এতে আতংকিত হয়ে পরেছে এলাকার সাধারণ মানুষ। এই সড়কের দুপাশের জঙ্গল ছেটে পরিস্কার করে সড়কে ল্যাম্প পোষ্টের ব্যবস্থা করতে হবে। এবং বড় গাছগুলো কেটে ফেলতে হবে যাতে সড়কে গাছ ফেলে ডাকাতি, ছিনতাই করতে না পারে। সর্বপরি এই সড়কে পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসন সহ উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছি।

মানববন্ধনে বক্তব্য রাখেন, আলহাজ্ব মাওলানা নুর মোহাম্মাদ, আব্দুল হান্নান, মুফতি ফাহিম উদ্দিন, মাওলানা আফজাল হোসেন, রফিকুল ইসলাম, ওমর ফারুক, আলহাজ¦ আব্দুল কাদের, আলহাজ্ব কোরবান আলী, ওসমান গনি, মানিক উদ্দিন, মোখলেছুর রহমান, সাহেব আলী। এছাড়াও প্রায় ৪ শতাধিক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

রাশেদুল হক/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর