দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ মিছিল

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দিনে স্বাধীনতা বিরোধী ও সাম্প্রদায়িক অপশক্তি কর্তৃক দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে ফরিদপুরে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৮ মার্চ) দুপুরে এ কর্মসূচির আয়োজন করে ফরিদপুর জেলা আওয়ামী লীগ। বিক্ষোভ মিছিলটি শহরের আলিপুরের লাভলু সড়ক হতে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফরিদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এসে শেষ হয়। পরে আওয়ামী লীগ নেতাকর্মীরা ফরিদপুর প্রেসক্লাবের সামনে এক সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ করেন।

সমাবেশে বক্তব্য রাখেন, ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড.শাসছুল হক ভোলা মাষ্টার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামিম হক, পৌর মেয়র অমিতাভ বোস, জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ানসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

মিয়া রাকিবুল/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর