হরতালের সংঘর্ষে সিরাজদিখানের ওসি আহত

মুন্সিগঞ্জের সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জালাল উদ্দিন হেফাজতে ইসলামের সমর্থকদের হামলায় আহত হয়েছেন। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

রোববার (২৮ মার্চ) দুপুরে সিরাজদিখান শহরের শুলপুর এলাকায় হরতাল সমর্থকদের সঙ্গে সংঘর্ষের সময় এ ঘটনা ঘটে। সিরাজদিখান থানার পরিদর্শক কামরুজ্জামান হাসপাতালে সংবাদ মাধ্যমকে বলেন, আমরা রাস্তায় অবস্থান করছিলাম। শুলপুর এলাকায় গেলে হেফাজতের কর্মীরা আমাদের ওপর হামলা চালায়।

তারা হকিস্টিক দিয়ে ওসি স্যারের মাথায় আঘাত করে। তিনি এখনও অচেতন অবস্থায় আছেন। খবর পেয়ে ঢাকা রেঞ্জের পুলিশ সুপার আক্তার হোসেন হাসপাতালে আসেন।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর