চট্টগ্রামের আনোয়ারায় হরতাল ও মৌলবাদ প্রতিহত করতে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে চাতরী চৌমুহনী বাজারে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়েছে। রোববার (২৮ মার্চ) দুপুরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম.এ মান্নান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম.এ মালেকের সঞ্চালনায় বিক্ষোভ-সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মদ সোলায়মান চেয়ারম্যান, ভিপি জাফর উদ্দিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল করিম চৌধুরী বাবুল, নোয়াব আলী, সাংগঠনিক সম্পাদক মাঈনুদ্দিন মনছুর, শ্রমিক লীগের সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক মো. ছৈয়দ।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, চেয়ারম্যান জানে আলম, শাহাদত হোসেন চৌধুরী, যুবলীগের আহ্বায়ক শওকত ওসমান, আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান, আমিন শরীফ, নুর হোসেন, এম.এ রশিদ, আবদুল লতিফ, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আলী আকবর, বারখাইন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. খোরশেদুল আলম চৌধুরীসহ উপজেলা আওয়ামী লীগের ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, হরতালের নামে হেফাজতের চত্রছায়ায় বিএনপি, জামাতের দেশে মৌলাবাদ কায়েমের ঘৃণ্য চক্রান্ত যে কোন মূল্যে প্রতিহত করা হবে। মিছিলটি পিএবি সড়কের চাতরী চৌমহনী বাজার এলাকা প্রদক্ষিণ করে।
সুমন শাহ্/বার্তাবাজার/হৃ.আর