টাঙ্গাইলের দেলদুয়ারে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। রোববার (২৮ মার্চ) দুপুর উপজেলার এলাসিন ইউনিয়নের মুশুরিয়া মধ্যপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
জানা গেছে, রোববার দুপুরে বেলায় মুশুরিয়া মধ্যপাড়া গ্রামের ছাত্তার তালুকদারের বসতঘর আগুণ লাগে। পরে ডাক চিৎকারে শুনে আশে পাশের মানুষ এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা চালায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরাও দ্রত ছুটে আসে। এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীদের যৌথ অভিযানে প্রায় ১ ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, মুশুরিয়া মধ্যেপাড়া গ্রামে ছত্তার তালুকদারের একটি বসত ঘর পুরোপুরি পুড়ে ছাই হয়ে গেছে। এতে তার নগদ টাকা, স্বর্ণ অলংকার ও শষ্যসহ অনেক জিনিসপত্র পুড়ে গেছে। এছাড়া তার ভাই সাইফুলের ও মা সরভানুর বসত ঘর আংশিক ক্ষতি হয়েছে এবং পাশের বাড়ির খালেক মাস্টারের একটি রান্না ঘর পুড়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সবার অজান্তেই পাশের একটি রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারনা করছেন। এ ঘটনায় সব চেয়ে বেশি ক্ষতি হয়েছে ছাত্তার তালুকদারের পরিবার। আগুনে পুড়ে ছাত্তার তালুকদার প্রায় নিঃস্ব হয়ে গেছে বলে জানায় এলাকাবাসী।
মুশুরিয়া গ্রামের আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ মো.ছাত্তার তালুকদার বার্তা বাজারকে জানান, তার দুইটি বসত ঘর, সম্প্রতি জমির বিক্রির নগদ ৩ লাখ টাকা ও ৭ বড়ি স্বর্ন অলংকারসহ অনেক জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
এ ঘটনায় দেলদুয়ার উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ ঘটনাস্থল পরিদর্শন করে বার্তা বাজারকে জানান, ভয়াবহ এ অগ্নিকান্ডের ঘটনায় প্রায় ২০ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ।
উত্তম আর্য্য/বার্তাবাজার/হৃ.আর