পুলিশ-ছাত্রলীগ ও হেফাজতের ত্রি-মুখী সংঘর্ষে পীরসহ আহত ২ শতাধিক

হেফাজতে ইসলাম বাংলাদেশ এর ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে মারাত্মক ভাবে আহত হয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ এর নায়েবে আমির মধুপুর পীর সাহেব মাওলানা আব্দুল হামিদ।

আজকের হরতালের সমর্থনে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সিগঞ্জের সিরাজদিখানের নিমতলা এলাকায় মধুপুর পীর সাহেবের নেতৃত্বে মহাসড়ক অবরোধ করেন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা।

আজ সকাল থেকে বিদ্যুতের খুঁটি ফেলে ও টায়ার জ্বালিয়ে মহাসড়কটি অবরোধ করে রাখে তারা। বেলা ১২টার দিকে পুলিশ ছাত্রলীগ তাঁদের সরিয়ে দেয়ার চেষ্টা করে। এ সময় হেফাজতে ইসলামের নায়েবে আমির মধুপুর পীরসহ ২ শতাধিক কর্মী অহত হন।

একপর্যায়ে ফাঁকা গুলি ছুড়ে পুলিশ সদস্যরা। এ সময় ত্রি-মুখী ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় সিরাজদিখান থানার ওসিসহ হেফাজত কর্মী গুলিবিদ্ধ হয়ে। পুরো এলাকা থমথমে অবস্থা বিরাজ করছে।

মোঃ মিজানুর রহমান/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর