নাটোর চার বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। রবিবার দুপুরে শিশুটিকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন ও শিশুটির পরিবার জানান, শনিবার বিকেল সাড়ে ৪ টার দিক শিশুটি বাড়ির আঙ্গিনায় খেলা করছিল।
এ সময় পাশের বাড়ির ওসমান আলীর ছেলে নূর আলম এবং অপর প্রতিবেশী আবু বকরের ছেলে রাসেল আহমেদ শিশুটিকে কোলে করে বাড়ির বাহিরে নিয়ে যায়। পরে তারা নিকটবর্তী একটি ফাঁকা বাড়িতে নিয়ে গিয়ে শিশুটিকে ধর্ষণ করে।
এ সময় শিশুটির চাচাত বোন ঘটনাটি দেখে শিশুটির মাকে ডেকে নিয়ে যায়। শিশুটির মা ঘটনাস্থলে গেলে নূর আলম এবং রাসল আহমেদ পালিয় যায়।
রবিবার দুপুরে শিশুটির বাবা ও মা শিশুটিকে সদর হাসপাতালে ভর্তি করে। পুলিশ জানায় এ ঘটনায় দুইজনকে অভিযুক্ত কর একটি মামলা দায়ের হয়েছে। পুলিশ আসামীদের ধরতে অভিযান শুরু করেছে।
সাকলাইন শুভ/বার্তাবাজার/পি