হোমনায় নবনির্বাচিত মেয়র-কাউন্সিলরদের সংবর্ধনা অনুষ্ঠিত

কুমিল্লার হোমনা পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের উপদেষ্ঠা এ্যাড. মো. নজরুল ইসলাম ১৪ ফেব্রুয়ারীর নির্বাচনে দ্বিতীয় বারের মতো মেয়র নির্বাচিত হওয়ায় তাকে এ সংবর্ধনা দেওয়া হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-২ (হোমনা -তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী।

রবিবার ২৮ মার্চ সকাল ১১টায় পৌর সভার উদ্যোগে পৌর অডিটরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

হোমনা পৌর মেয়র এ্যাড. মো. নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সেলিমা আহমাদ (মেরী), ইউএনও রুমন দে, এসিল্যান্ড তানিয়া ভূইয়া, ওসি আবুল কায়স আকন্দ, উপজেলা ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান মো.ফজলুল হক মোল্লা, মো. হাবিবুর রহমান সরকার, এ্যাড. মফিজুল ইসলাম ও মুক্তিযোদ্ধা আবদুল রশিদ সরকার, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মো.মহিউদ্দিন খন্দকার, যুগ্ন সম্পাদক গাজী ইলিয়াছ, সদস্য ও ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি মো.মাহবুবুর রহমান খন্দকার,

আরও বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন খন্দকার, সাংবাদিক মো.আবদুল হক সরকার ও মোর্শেদুল ইসলাম, যুবলীগের সাধারণ সম্পাদক কায়সার আহাম্মদ বেপারী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন ফারুক, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সরকার, সাবেক পৌর কাউন্সিলর মো. রাজ মিয়া প্রমুখ।

এছাড়া তিতাস উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শোওকত আলী, সাধারণ সম্পাদক মো. মহাসিন ভূঁইয়া, হোমনা উপজেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো. ছাদেক সরকার, সদস্য ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান মেজবাহ উদ্দিন সরকার, হোমনা থানা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আবদুস সালাম ভূইয়াসহ, নব-নির্বাচিত কাউন্সিলর, ইউপি চেয়ারম্যানবৃন্দ, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

মো. তপন সরকার/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর