পঞ্চগড়ে বাঁশ ঝাড় থেকে যুবকের লাশ উদ্ধার

পঞ্চগড় সদর উপজেলায় আলমগীর হোসেন (১৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৮ মার্চ) সকালে সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের বকশীগছ এলাকায় রাস্তার পাশে বাঁশঝাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত আলমগীর সাতমেরা ইউনিয়নের পতিপাড়া গ্রামের মো:কাইম উদ্দীনের ছেলে। সে পেশায় একজন অটো ভ্যান চালক। বকশীগছ

এলাকার স্থানীয়রা জানায়, রোববার সকালে রাস্তা দিয়ে হাটাহাটি করার সময় রাস্তার পাশে বাঁশাঝাড়ে যুবকের লাশ পড়ে থাকতে দেখতে পাই। পরে স্থানীয়রা পঞ্চগড় সদর থানার পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক সুরতহাল শেষে বেলা সাড়ে ১২টায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার নিহত আলমগীর হোসেন এর বিষয়টি নিশ্চিত করে বলেন, আলমগীর হোসেন বয়স অনুমান ১৮ বছর সে একজন ভ্যান চালক গতকাল সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে দশ মাইল বাজার দুইজন যাত্রীসহ অটোভ্যানে নিয়ে রওনা দেয় রাত ১০টার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আজ আনুমানিক সকাল সাড়ে ৬টার দিকে তার লাশ বকশিগছ এলাকায় রাস্তার পাশে করতোয়া নদীর পূর্ব পাশে এক বাঁশঝাড়ে ভিতরে তার লাশটা আমরা উদ্ধার করি। তদন্ত করে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর