ভালুকায় জমে উঠেছে উত্তরণ মেলা

স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষে সারা দেশের ন্যায় ভালুকাতেও চলছে উত্তরণ মেলা। উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বরে দুই দিনব্যাপী এই মেলায় বিভিন্ন স্টলগুলোতে সরকারের উন্নয়নের চিত্র গুলো তুলে ধরা হচ্ছে।

এছাড়া মেলায় তথ্য ও প্রামাণ্যচিত্র কুইজ প্রতিযোগিতা ভিডিও প্রদর্শিত হচ্ছে।

২৮ মার্চ রবিবার সন্ধ্যায় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলার আনুষ্ঠানিকতা শেষ হবে। মেলায় স্থানীয় দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

উল্লেখ্য, ২৭ মার্চ মেলার উদ্বোধন করেন স্থানীয় সাংসদ আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু, এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু,মহিলা ভাইস চেয়ারম্যান ডঃ সেলিনা রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন,সহকারী কমিশনার (ভূমি) মাইনউদ্দিন, বীর মুক্তিযুদ্ধা, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, শিক্ষক, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরিফুল হক (পলাশ)/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর