বায়তুল মোকাররমে মোদি বিরোধী সহিংসতা: অজ্ঞাত আসামি ৭০০

রাজধানীর বায়তুল মোকাররম মসজিদে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে বিক্ষোভে সংঘর্ঘের ঘটনায় অজ্ঞাত ৫০০-৭০০ জনকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ।

রোববার (২৮ মার্চ) দুপুরে মামলার বাদী উপ-পরিদর্শক (এসআই) মো. শামীম হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার (২৭ মার্চ) নিজে বাদী হয়ে পল্টন থানায় মামলাটি দায়ের করেন।

মামলার সূত্রে জানা যায়, শনিবার পুলিশ প্রায় ১৩০০ রাউন্ড গুলি ছুড়েছে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। এসময় কয়েকজন কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে। পুলিশ বাদি হয়ে অজ্ঞাত ৫০০-৭০০ জনকে আসামি করেছে। তবে মামলায় কারো নাম বা রাজনৈতিক পরিচয় উল্লেখ করেনি পুলিশ।

উল্লেখ্য, জুমার নামাজ শেষে নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট দিয়ে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করে হেফাজতে ইসলামসহ বেশ কয়েকটি ইসলামপন্থি সংগঠন। এসময় পুলিশ বাধা দিলে মুসল্লিদের সঙ্গে সংঘর্ষ বাঁধে।

সংঘর্ষের এক পর্যায়ে মসজিদের উত্তর গেটে দেখা যায় এক পাসে মুসুল্লীরা পাটকেল পারছে অন্যপাশ থেকে মারছেন সাধা পোশাক ও হেলমেট পড়া কিছু লোক। পরে জানা যায় তারা স্থানীয় সরকার দলীয় লোক।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর