লক্ষ্মীপুরে যুবলীগের হরতাল বিরোধী বিক্ষোভ

হেফাজতে ইসলামের ডাকা হরতালের প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবলীগ।

রোববার(২৮ মার্চ) দুপুরে জেলা শহরের উত্তর স্টেশন থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে রামগতি বাস স্টেশন এলাকায় পথসভায় মিলিত হয়।

জেলা যুবলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান একেএম সালাউদ্দিন টিপুর নেতৃত্বে উপস্থিত ছিলেন জেলা যুবলীগ সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান, যুবলীগ নেতা আব্দুজ্জাব্বার লাভলু, যুবলীগ নেতা মেজবাহ উদ্দিন বাপ্পী, মাহবুবুল হক মাহবুব, আমির হোসেন আমু, মিজানুর রহমান, হিমেল ক্বারিসহ জেলা-উপজেলা যুবলীগের বিভিন্ন ইউনিটের কয়েক শতাধিক নেতাকর্মী।

এসময় স্বাধীনতাবিরোধী অপশক্তির দেশব্যাপী সন্ত্রাস নৈরাজ্য এবং অবৈধ হরতালের বিভিন্ন স্লোগান দেয় যুবলীগ নেতারা।

শাকের মোহাম্মদ রাসেল

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর