আওয়ামী-যুব ও ছাত্রলীগের হরতাল বিরোধী মিছিল

ঝিনাইদহে কোন প্রভাব ছিল না হেফাজতের ডাকা হরতালে। সকাল থেকে শহরের দোকান-পাট ছিল খোলা। স্বাভাবিক ছিল যানবাহন চলাচল।

এদিকে সকালে শহরের পায়রা চত্বর থেকে জেলা আওয়ামী লীগের উদ্যোগে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এসময় অংশগ্রহণকারীরা হরতাল বিরোধী ও হেফাজতের নাশকতামুলক কর্মকান্ড বিরোধী নানা শ্লোগান দিতে থাকে। এছাড়াও শহরের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান নেয়।

খাইরুল ইসলাম নিরব/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর