জরুরি সংবাদ সম্মেলনের ডাক দিলেন জুনায়েদ বাবুনগরী

দেশের চলমান পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী।

রোববার দুপুর ২টার দিকে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় এ সংবাদ সম্মেলন হবে।

বাবুনগরীর ব্যক্তিগত সহকারী ইন’আমুল হাসান ফারুকী যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরবিরোধী বিক্ষোভে পুলিশের গুলি ও সরকার–সমর্থকদের হামলায় হতাহত হওয়ার ঘটনায় আজ রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

এর আগে গতকাল শনিবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করে সংগঠনটি।

বার্তাবাজার/Veer Sahabi

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর