কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পশ্চিম পাশের পাহাড়ে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ সকাল ১১ টার দিকে আগুন লাগার সূত্রপাত হয় বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়।
জানা যায়, বঙ্গবন্ধু হলের পশ্চিম পাশের পাহাড়ে আগুন লাগলে ঘটনাস্থলে উপস্থিত লোকজন ও আশেপাশের কিছু মানুষজন এগিয়ে এসে আগুন নেভতে করতে সক্ষম হয়। তবে কীভাবে আগুন লেগেছে এ ব্যাপারে ঘটনাস্থলে উপস্থিত কেউ কিছু বলতে পারেনি।
এদিকে আগুন লাগার শুরুর দিকে বিশ্ববিদ্যালয়ের একজন সহকারি রেজিস্ট্রার ফায়ার সার্ভিসের কুমিল্লার সদর দক্ষিণ স্টেশনে ফোন দিলে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে চলে আসেন। কিন্তু তারা আসার পূর্বেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের কুমিল্লার সদর দক্ষিণ স্টেশন অফিসার মোহাম্মদ নুরুল করিম বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাহাড়ে এর আগেও আগুন লাগার ঘটনা ঘটেছে। এবার আগুন লাগার বিষয়ে একজন সহকারি রেজিস্ট্রার আমাদের অবহিত করেন এবং আমরা সাথে সাথে ঘটনা স্থলে পৌছাই। আসার পূর্বে স্থানীয়দের সহায়তায় প্রশাসন আগুন নিভাতে সক্ষম হয়। আমি ধারণা করছি কারো অসতর্কতাবশত সিগারেটের আগুন থেকে এ আগুন লাগতে পারে।
এছাড়াও তিনি বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জীব বৈচিত্র্য রক্ষায় আমরা একটি ট্রেনিং সেশন আয়োজন করার ব্যাপারে আপনাদের আশ্বস্ত করতে পারি যাতে পরবর্তীতে আগুন লাগলে বড় কোন ধরনের কোন ক্ষয়ক্ষতি না হয়।
উল্লেখ্য, এই মাসের ১৮ তারিখ বিশ্ববিদ্যালয়ের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের মধ্যবর্তী ঘন জঙ্গলেও আগুন লাগার ঘটনা ঘটেছে।
বার্তাবাজার/পি