শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার বাদী মারা গেছেন

২০০২ সালে সাতক্ষীরায় শেখ হাসিনার গাড়িবহর হামলা মামলার প্রধান বাদী ও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন (৭৫) ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন৷

রবিবার (২৭ মার্চ) সাতক্ষীরার কলারোয়া উপজেলার তুলসীডাঙ্গা ২ নম্বর ওয়ার্ড নিজ বাড়িতে ভোর সাড়ে ৬ টায় দিকে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷

বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন কমান্ডার তুলসীডাঙ্গা গ্রামের মৃত মাদার সরদারের ছেলে৷

পরিবার সূত্রে জানা যায়, আজ আসরের নামাজের পর উপজেলার সরকারি জিএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠ চত্বরে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার সম্মাননা প্রদানের পর জানাজা অনুষ্ঠিত হবে৷

বীর মুক্তিযোদ্ধা মুসলিম উদ্দিন কমান্ডার ১৯৭১ সালের যুদ্ধকালীন কমান্ডার ছিলেন৷ তিনি কলারোয়া, মাদরা, বাগআঁচড়া, কেশবপুর, মনিরামপুর, ভোমরসহ বিভিন্ন উল্লেখযোগ্য বড় ধরনের সম্মুখযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন৷ তার ভূমিকা অনস্বীকার্য তার মৃত্যুতে মুক্তিযোদ্ধা সংসদ ও বিভিন্ন মহল থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে৷

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর