হেফাজতের ডাকা হরতালের প্রভাব পড়েনি জয়পুরহাটে
মোদী বিরোধী বিক্ষোভ মিছিলে পুলিশের গুলিতে বেশ কয়েকজন নিহত হওয়ার ঘটনায় রবিবার সারাদেশে হরতাল কর্মসূচীর ঘোষণা করেছিল হেফাজতে ইসলাম। হেফাজতে ইসলামের ডাকা হরতালে কোন প্রভাব পরেনি জয়পুরহাটে।
রবিবার (২৮ মার্চ) সকাল থেকে কোন রকমের বিক্ষোভ বা কোথাও কোন পিকেটিং এর ঘটনা ঘটেনি বলে জানা গেছে।
সকাল থেকেই স্বাভাবিক ভাবে চলছে বাস, আটোসহ বিভিন্ন যানবাহন। শহরে খোলা রয়েছে সকল নিত্যপ্রয়োজনীয় পন্যের দোকান।
জয়পুরহাট জেলা শহরের পাঁচুরমোড়ে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকতে দেখা গেছে।
রিফাত আমিন রিয়ন/বার্তাবাজার/পি