চুয়াডাঙ্গায় ট্রাক চাপায় বাবা-ছেলের মৃত্যু

চুয়াডাঙ্গা-জীবননগর সড়কের দর্শনায় ট্রাক চাপায় আলমসাধু আরোহী বাবা-ছেলের মৃত্যু হয়েছে।

রোববার সকাল ১০ টার দিকে দর্শনা লোকনাথপুর ফায়ার সার্ভিসের অদূরে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে আরো একজন।

নিহতরা হলেন, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ডুগডুগি গ্রামের আমির হোসেনের ছেলে আশানুর রহমান (৩৮) ও তার ছেলে আজম (১১)। আহত হয়েছেন একই গ্রামের জামাত আলী ছেলে জীবন (২২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দামুড়হুদা উপজেলার হাউলী এলাকা থেকে সিমেন্ট ভর্তি করে আলমসাধুযোগে দর্শনার দিকে যাচ্ছিলো বাবা ছেলে আশানুর ও আজম। চুয়াডাঙ্গা-জীবননগর সড়কের দর্শনা লোকনাথপুর ফায়ার সার্ভিসের কাছে পৌঁছালে উল্টো দিক থেকে আসা একটি ট্রাক আলমসাধুটিকে ধাক্কা দেয়। এতে আলমসাধু আরোহী ছেলে আজম ঘটনাস্থলেই মারা যান।

পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। হাসপাতালে নিলে আশানুরকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আহত জীবন আলীকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, সিমেন্ট ভর্তি আলমসাধুটি সঠিক পথেই ছিল। হঠাৎ উল্টোদিক থেকে আসা ট্রাকটি ভুল পথ ব্যবহার করে আলমসাধুটিকে ধাক্কা দেয়। এতেই দুজনের মৃত্যু হয়। সেখানে থাকা একটি পুলিশ বক্সও ভেঙে চুরমার করে করেছে ট্রাকটি। ট্রাকটি পুলিশি হেফাজতে নিলেও চালক এবং হেলপার পালিয়ে গেছে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর