আ বা রো… যাচ্ছেন অপু বিশ্বাস

এর আগে কলকাতায় ‘শর্টকাট’ নামে একটি ছবিতে অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। বর্তমানে ছবিটি মুক্তির অপেক্ষায় আছে। এরইমধ্যে কলকাতার নতুন আরো একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন অপু। ছবিটি পরিচালনা করছেন সুবীর মন্ডল। শনিবার (১৫ জুন) সকালের ফ্লাইটেই ঢাকা ছেড়েছেন অপু।

বিষয়টি নিয়ে জানতে চাইলে তিনি জানান, ছবিটি নিয়ে চুড়ান্ত আলোচনা হবে কলকাতায়। সব ঠিক থাকলে নতুন আরেকটি ছবিতে আমি কাজ করতে যাচ্ছি। তবে এ বিষয়ে এখনই কিছু জানাতে চাই না।

এদিকে ‘শর্টকাট’ ছবিতে আরো অভিনয় করেছেন পরমব্রত চ্যাটার্জি, গৌরব চক্রবর্তী, অনিন্দিতা বসু, রেবেকা, গৌতম সাহাসহ অনেকে। নতুন এ ছবিতে কাজের জন্য বাংলাদেশের অভিনেতা ও কোরিওগ্রাফার গৌতম সাহা অপু বিশ্বাসের সাথে রওনা করেন।

যাবার আগে একসাথে বিমানবন্দরে ছবিও তুলেছেন তারা।

এদিকে অপু বিশ্বাস নির্মাতা দেবাশীষ বিশ্বাসের পরিচালনায় ‘শুশুরবাড়ি জিন্দাবাদ টু’ নামেও একটি ছবির কাজ করছেন। এ ছবিতে অপুর বিপরীতে প্রথমবার দর্শকরা বাপ্পি চৌধুরীকে দেখতে পাবেন। বর্তমানে এ ছবির কাজ শেষ পর্যায়ে রয়েছে বলে জানা যায়।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর