কিশোরগঞ্জের হরতালের কোনো প্রভাব নেই

হেফাজতে ইসলাম বাংলাদেশের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে স্বাভাবিক রয়েছে যান চলাচল।

রোববার (২৮ মার্চ) কিশোরগঞ্জের বিভিন্ন সড়কে মাস-মিনিবাস চলছে। হরতালের কোনো প্রভাব নেই কিশোরগঞ্জ ও তার আশপাশের উপজেলায়।

হরতালকে কেন্দ্র করে এখন পর্যন্ত কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি। হরতালের সমর্থনে কোন মিছিল দেখা যায়নি।

এদিকে হেফাজতে ইসলামের ডাকা সকাল সন্ধ্যা হরতালে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা মোকাবিলায় তৎপর রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সকাল থেকেই কিশোরগঞ্জ সদর পাকুন্দিয়া, হোসেনপুর, কটিয়াদির বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

হুমায়ুন কবির/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর