কক্সবাজারে অফিস সহকারী ও ৩ কাউন্সিলরসহ আটক ৪
রোহিঙ্গাদের জন্ম নিবন্ধনদেয়ার দায়ে কক্সবাজারের তিন কাউন্সিলর ও ১ অফিস সহকারীকে আটক করে আদালতে প্রেরণ করেছে দুদক।
রবিবার (২৮ মার্চ) ভোরে দুদকের একটি টিম তাদেরকে শহরের নিজ নিজ বাসা থেকে আটক করে। পরে জন্ম নিবন্ধন শাখার ওই কর্মচারীকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, কাউন্সিলর মিজান, সাবেক কাউন্সিলর জাবেদ, রফিকুল ইসলাম ও কর্মচারী দিদারুল আলম।
দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম অঞ্চল-২ এর উপ-পরিচালক মাহবুব আলম ও সহকারী পরিচালক শরীফ উদ্দিনের নেতৃত্বে তাদের আটক করা হয়েছে বলে ‘বার্তা বাজার’কে নিশ্চিত করেছেন শরিফ উদ্দীন।
তিনি বলেন- দায়িত্বপালন কালীন সময়ে এই তিন কাউন্সিলর ও অফিস সহকারী মিলে বিভিন্ন ভাবে রোহিঙ্গাদের জন্ম নিবন্ধন সর্বরাহ করার অপরাধে তাদের বিরুদ্ধের মামলা দায়ের করে দুদক। যার (মামলা নং-১০/২০২১)। এই মামলার অভিযোগে তাদের কে আটক করা হয়।
আইনী প্রক্রিয়া শেষে সকাল ১০টায় তাদের আদালতে প্রেরন করা হয়েছে। তাদের বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হবে।
বার্তাবাজার/পি