হরতালের সমর্থনে ঢাকা-চট্টগ্রামের প্রবেশমুখ সাইনবোর্ড এলাকায় মহাসড়ক অবরোধ করেছে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। এতে এক জন গুলিবিদ্ধ হয়েছেন।
আজ সকাল থেকে বিদ্যুতের খুঁটি ফেলে ও টায়ার জ্বালিয়ে মহাসড়কটি অবরোধ করে রাখে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। বেলা ১১টার দিকে পুলিশ বিজিবির সদস্যরা তাদের সরিয়ে দেয়ার চেষ্টা করে।
একপর্যায়ে ফাঁকা গুলি ছুড়ে বিজিবির সদস্যরা। এসময় উভয়পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় একজন হেফাজত কর্মী গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন জানা গেছে।
বার্তাবাজার/পি