দেশের ফেসবুকে নিয়ন্ত্রণ

শুরুটা শুক্রবার সন্ধ্যায়। দেশের বিভিন্নস্থান থেকে ব্যবহারকারীরা জানাচ্ছিলেন, তারা ফেসবুকে প্রবেশ করতে পারছেন না। রোববার (২৮ মার্চ) এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত একই পরিস্থিতি বিরাজ করছে।

বাংলাদেশে যে ফেসবুকের ব্যবহার নিয়ন্ত্রণ করা হচ্ছে সে ব্যাপারে অবগত সামাজিক যোগাযোগ মাধ্যমটি। বার্তা সংস্থা রয়টার্সের এক রিপোর্টে বলা হয়েছে, ফেসবুকে বলেছে যে প্রক্রিয়ায় এটি নিয়ন্ত্রণ করা হয়েছে তা নিয়ে তাদের বড় ধরনের উদ্বেগ রয়েছে।

এমন একটি সময়ে এটি নিয়ন্ত্রণ করা হয়েছে যখন করোনা মহামারি মোকাবিলায় কার্যকর যোগাযোগ গুরুত্বপূর্ণ। এক বিবৃতিতে ফেসবুক কতৃপক্ষ বলেন, তারা বাংলাদেশে তাদের সেবা নিয়ন্ত্রিত থাকার বিষয়টি জানে। বিষয়টি আরও বুঝতে তারা কাজ করছে।

ফেসবুক আশা করে, বাংলাদেশে তাদের সেবা খুব দ্রুতই আবার পুরোপুরি সচল করা হবে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অবশ্য এ নিয়ে কোন মন্তব্য করা হয়নি।

শুক্রবার বায়তুল মোকাররমে হেফাজত সমর্থকদের সঙ্গে পুলিশ, ছাত্রলীগ, যুবলীগের ব্যাপক সংঘর্ষ হয়। পরে এ সংঘর্ষ সারা দেশে ছড়িয়ে পড়ে। এ নিয়ে সহিংসতায় এখন পর্যন্ত ১০ জন নিহত হয়েছেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর