চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহতের প্রতিবাদে সারাদেশে হেফাজতে ইসলামের ডাকা হরতালের সমর্থনে ভোলায় রাস্তা অবরোধ করেছে নেতাকর্মীরা।
রোববার (২৮ মার্চ) সকালে ভোলা টু চরফ্যাশন সড়কে গাছের গুড়ি ফেলে তারা অবরোধ করে। এর ফলে চরফ্যাশনের সাথে ভোলার সড়কপথের যোগাযোগ বন্ধ হয়ে গেছে। অবরোধ করে রাখা হয়েছে খেয়াখাট সড়কও।
হরতালের ভোলা চরফ্যাশন মহাসড়ক অবরোধ করেছেন হেফাজতের নেতাকর্মীরা। তাঁরা সড়কের কয়েকটি স্থানে টায়ার, গাছের গুঁড়ি ও বাঁশ দিয়ে অবরোধ করে রেখেছেন
এদিকে, ভোলায় হরতালকে কেন্দ্র করে নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করতে মাঠে নিয়োজিত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
বার্তাবাজার/এসজে