বাংলাদেশের প্রশংসায় বাংলায় মোদির টুইট

২ দিনের সফর শেষে শনিবার (২৭ মার্চ) ঢাকা ছেড়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঢাকা ছাড়ার আগে বাংলাদেশের প্রশংসায় বাংলায় টুইট বার্তা লিখেছেন মোদি। জানিয়েছেন নিজের মুগ্ধতার কথা।

শনিবার (২৭ মার্চ) রাত ৮টা ৫১ মিনিটে মোদি তার ব্যক্তিগত টুইট অ্যাকাউন্টে লেখেন, “আমার সফরকালে বাংলাদেশের জনগণ যে আন্তরিকতা দেখিয়েছে তার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও তাঁর উষ্ণ আতিথেয়তার জন্য ধন্যবাদ জানাই। আমার বিশ্বাস, এই সফর আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও দৃঢ় করবে।”

২৬ মার্চ শুক্রবার সকালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর আয়োজনে যোগ দিতে ঢাকায় আসেন নরেন্দ্র মোদি। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর