পাওয়ার-প্লেতে ব্যর্থ বাংলাদেশ

তিন ম্যাচ ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে হারের পর এবার কুড়ি ওভারের লড়াই। তবে ফরম্যাট বদলালেও সুবিধা করতে পারছে না বাংলাদেশ দল।

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আগে ব্যাট করে ২১১ রানের বিশাল লক্ষ্য দাঁড় করিয়েছে নিউজিল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারছে না টাইগাররা। পাওয়ার-প্লের ৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ধুকছে সফরকারীরা।

২১১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ঝড়ো শুরুর আভাস দেন নাইম। তবে সুবিধা করতে পারেননি লিটন। ওয়ানডে সিরিজের পর এ ফরম্যাটেও রানের দেখা পাচ্ছে না এ উইকেটরক্ষক ব্যাটসম্যান। ইনিংসের তৃতীয় ওভারে টিম সাউদির বলে ইশ সোধির হাতে ক্যাচ তুলে বিদায় নেনে তিনি। করেন মোটে ৫ রান।

সেট হয়েও ইনিংস বড় করতে ব্যর্থ হন নিউজিল্যান্ড সফরে প্রথমবারের মতো ম্যাচ খেলতে না নাইম শেখ। ব্যাট হাতে ঝড় তুললেও সেটি বেশিক্ষণ স্থায়ী করেতে পারেননি তিনি। ফার্গুসনের বলে আউট হয়েছেন ২৭ রান করে। ১৮ বলের ইনিংসটি সাজিয়েছেন ৫টি চারের মারে।

এদিন ব্যর্থতার মিছিলে যোগ দিয়েছেন সৌম্য সরকার ও মোহাম্মদ মিঠুনও। রান খরার ধারাবাহিকতা ধরে রেখে ৫ রানে ইশ সোধিকে উইকেট দিয়ে এসেছেন তিনি। একই পথে হেঁটেছেন মিঠুনও, সোধির বলে বোল্ড হয়েছেন ৪ রান করে। পাওয়ার-প্লের ৬ ওভার শেষে ৪৪ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ দল।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর