চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে নিহতের ঘটনার প্রতিবাদে ডাকা হরতালের সমর্থনে ময়মনসিংহ শহরে উপস্থিত হয়েছেন নেতাকর্মীরা। তারা শহরের চরপাড়া মোড়ে অবস্থান নিয়েছেন।
রোববার (২৮ মার্চ) সকাল থেকে চলা বিক্ষোভস্থলে উপস্থিত হয়েছেন শিশুবক্তা খ্যাত মাওলানা রফিকুল ইসলাম মাদানি।
তিনি বলেন, আমরা এখানে যুদ্ধের জন্য জড়ো হইনি। জড়ো হয়েছি সারাদেশে ডাকা শান্তিপূর্ণ হরতালের সমর্থনে। কেউ বিশৃঙ্খল হবেন না। পুলিশ আমাদের শত্রু নয়।
এসময় সেখানে শতশত মুসল্লীকে জমায়েত হতে দেখা যায়। তারা রাস্তা অবরোধ করে বিভিন্ন শ্লোগান দিচ্ছে। বিক্ষোভস্থলে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
তাছাড়া ওই এলাকা দিয়ে কোনো যান চলাচল করতে পারছে না।
বার্তাবাজার/এসজে