ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টায়ার জ্বালিয়ে হরতালের সমর্থনে বিক্ষোভ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নিয়েছে হেফাজতের নেতাকর্মীরা। তাদের ডাকা হরতালে ফজরের নামাজের পর থেকে রাস্তায় টায়ার জ্বালিয়ে সড়কের শিমরাইল, মৌচাক ও সাইনবোর্ড এলাকায় অবস্থান নেন নেতাকর্মীরা।

ফলে রোববার (২৮ মার্চ) সকাল ৬টা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানা হেফাজতে ইসলামের সভাপতি মুফতি বশির উল্লাহ সকাল ৮টায় প্রশাসনের উদ্দেশ্যে বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে আমাদের হরতাল কর্মসূচি পালন করতেছি। আপনারা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিতে আসবেন না। বাধা দিলে পরিণতি ভয়াবহ হবে।’

এ সময় র্যাব ও পুলিশ সদস্যরা তাদেরকে কয়েকদফা মহাসড়ক থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করলেও ব্যর্থ হন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, ‘হেফাজত নেতাকর্মীদের সরিয়ে দেয়ার চেষ্টা চলছে।’

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর