মতিঝিল-বায়তুল মোকাররম এলাকায় গণপরিবহন চলছে

চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে নিহতের ঘটনায় সারাদেশে ডাকা হরতালের মধ্যেও রাজধানীতে গণপরিবহন চলাচল করছে।

রোববার (২৮ মার্চ) সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকার রাজপথে যে পরিমাণ যান চলাচল করার কথা তেমনই চলছে। পল্টন, মতিঝিল, বায়তুল মোকাররমের উত্তর ও দক্ষিণ গেটে স্বাভাবিক যান চলাচল করেছে।

যাত্রীরা তাদের প্রয়োজনে ঘর থেকে বের হয়েছেন। পরিবহনের চালকরা এই হরতাল মানতে নারাজ। তারা জীবিকার তাগিদে ঘর থেকে বের হয়েছে। এখন পর্যন্ত কোনো অনাখাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। হরতালের কর্মসুচীর মধ্যে সকালে সমর্থনে একটা মিছিল লক্ষ্য করা গেছে।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও যেকোনো ধরণের ঘটনা মোকাবিলা করার জন্য প্রস্তুত রয়েছে। তারা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে দিবে না বলে জানিয়েছে। এছাড়াও ঢাকার অন্যান্য সব রুটেই স্বাভাবিকভাবে যান চলাচল করছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর