মুরাদ হাসানের নির্দেশে হেফাজতের অগ্নি সন্ত্রাশ ও নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ

“ধর্মের নামে হেফাজতের সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নিকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়াও বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে স্থানীয় সংসদ সদস্য এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এমপির নির্দেশে ঢাকাসহ সারা বাংলাদেশে হেফাজত ইসলামের অগ্নি-সন্ত্রাস এবং নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ মার্চ) বিকেলে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে এ বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে আরামনগর বাজারসহ পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ ছানোয়ার হোসেন বাদশা, সহ-সভাপতি এম এ লতিফ, মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুন অর রশীদ, পৌর মেয়র মনির উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ মিজানুর রহমান, যুবলীগের সভাপতি একেএম আশরাফুল ইসলাম, পৌর কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুলসহ আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মোস্তাক আহমেদ মনির/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর