মাদারীপুরের রাজৈরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার দামের চর সঃ প্রাঃ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করে পাইকপাড়া যুব ঐক্য পরিষদ।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শাজাহান খান এমপির রাজৈর স্থানীয় প্রতিনিধি ও মাদারীপুর পৌর আ.লীগের সাধারণ সম্পাদক আ.ফ.ম ফুয়াদ।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাদারীপুর জেলা মহিলা সংস্থার সাবেক চেয়ারম্যান ফরিদা ইয়াছমিন পল্লবী, পাইকপাড়া ইউনিয়ন চেয়ারম্যান মো. শাহাদাৎ হোসেন মিয়া, সাবেক চেয়ারম্যান মো. শাহজাহান মোল্লা, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান মুন্না ও বিশিষ্ট সমাজ সেবক মো. এমারত হোসেন টুটুল। এসময় আ.লীগের বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে জনপ্রিয় সংগীত শিল্পী নকুল কুমার বিশ্বাস মঞ্চ মাতানো গান পরিবেশন করেন।
আকাশ আহম্মেদ সোহেল/বার্তাবাজার/হৃ.আর