সিরাজগঞ্জে চিকিৎসকের অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ
সিরাজগঞ্জ শহরের আভিসিনা হাসপাতালে চিকিৎসকের অবহেলায় দিয়া মনি (৬) নামের এক শিশুর মৃত্যুর হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ওই শিশুর স্বজনরা হাসপাতালে গিয়ে বিক্ষোভ ও ভাংচুর করার ঘটনা ঘটিয়েছে। শনিবার (২৭ মার্চ) রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে।
দিয়া মনি সিরাজগঞ্জ পৌরসভার দিয়ার ধানগড়া মহল্লার ছোটন আহমেদের মেয়ে।
শিশুর চাচা রাসেল অভিযোগ করে বার্তা বাজারকে বলেন, পিত্তথলিতে পাথর জনিত সমস্যার কারণে বিকেলে ডাঃ আশরাফুল ইসলামের তত্ত্বাবধায়নে ভর্তি করা হয়। পরে রাত ৯টার দিকে চিকিৎসকের অবহেলায় আমার ভাতিজির মৃত্যু হয়।
এই ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগে চেষ্টা করলে কাউকে পাওয়া যায়নি।
তবে সিরাজগঞ্জ সদর থানার ওসি বাহাউদ্দিন ফারুকী বার্তা বাজারকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিশুর পরিবার অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এম এ মালেক/বার্তাবাজার/হৃ.আর