ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের প্রতিবাদে বিক্ষোভে বিভিন্ন স্থানে সংর্ঘষে হেফাজতে ইসলামের কর্মী নিহতের ঘটনায় সারা দেশে রোববার (২৮ মার্চ) হরতাল ডেকেছে হেফাজত। এদিকে, হেফাজতের ডাকা হরতালে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি ঘোষণা দিয়েছে ঢাকাসহ সারা দেশে বাস চলাচল স্বাভাবিক রাখা হবে।
শনিবার (২৭ মার্চ) সকালে সমিতির কার্যালয়ে আলোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছেন বাস মালিকরা।
সারা দেশে বাস চালানোর বিষয়ে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ জানান, আগামীকাল রাজধানীর শহর ঢাকা থেকে সারা দেশে যান চলাচল স্বাভাবিক থাকবে। সঠিক সময়েই আন্তঃজেলা বাস ছাড়বে। হেফাজতের হরতাল বাস চলাচলে কোনও প্রভাব ফেলবে না বলেও জানান।
বার্তাবাজার/এ.আর