চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় সহিংসতায় নিহতের ঘটনায় ডাকা হরতাল শান্তিপূর্ণভাবে পালন করার ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম। শনিবার (২৭ মার্চ) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে লাইভে এসে এই ঘোষণা দেন সংগঠনের
যুগ্ম মহাসচিব মামুনুল হক।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন হেফাজাতে ইসলামের মহাসচিবসহ আরও অনেক সিনিয়র নেতা।
মামুনুল হক বলেন, আমাদেরকে যেকোনো মূল্যেই দেশে শান্তি ও শৃঙ্খলা রক্ষা করতে হবে। সবাই শেষরাতে তাহাজ্জুতের নামাজ আদায় করে আলাহর দরবারে দোয়া করুন যেন দেশে শান্তি শৃঙ্খলা ঠিক থাকে।
তিনি আরও বলেন, নেতাকর্মীদের কঠোরভাবে আহবান জানাচ্ছি তারা যেন ধৈর্য্যের সাথে শান্তি বজায় রাখে। এছাড়া তিনি পরিবহন খাতের লোক ও আইনশৃঙ্খলা বাহিনীকে এ ব্যাপারে সহায়তা করার আহবান জানিয়েছেন।
কোনো অবস্থাতেই জনগনের জানমালের নিরাপত্তা বিঘ্নিত না করে কোনো মায়ের বুক যাতে খালি না হয় সে জন্যও তিনি আহ্বান জানান।
বার্তাবাজার/এসজে