কালুখালীতে হরতালের প্রতিবাদে আ.লীগের বিক্ষোভ

রাজবাড়ী কালুখালী উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ মার্চ) সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগ এ বিক্ষোভ কর্মসূচি

হেফাজত ইসলাম, বিএনপি-জামাতের সহযোগিতায় রোববারের হরতালের প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে হরতাল বিরোধী এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা আয়োজন করেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতিউর রহমান নবাবের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম খায়ের, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মোল্লা, রতনদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মেহেদি হাচিনা পারভীন নিলুফার, মৃগী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন সরদার, মদাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবিএম রোকনুজ্জামান, বোয়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, যুগ্মসাধারণ সম্পাদক আব্দুল করিম মোল্লা, উপজেলা যুবলীগের আহবায়ক মনিরুজ্জামান চৌধুরী মবি, যুগ্ন আহ্বায়ক সোহেল আলী মোল্লা, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম সুমন প্রমুখ।

মেহেদী হাসান রাজু/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর