আবারো ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের সমর্থকদের সড়ক অবরোধে গুলিতে ৩ জনের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ মার্চ) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
জানা যায়, শনিবার বিকালে সিলেট-কুমিল্লা মহাসড়কের নন্দনপুর এলাকায় সড়ক অবরোধ করে হেফাজত সমর্থকরা। সন্ধ্যা ছয়টায় দিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবরোধকারীদের সড়ক থেকে সরাতে অ্যাকশনে যায়।
ঘটনাস্থলে পুলিশ ও বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করতে গিয়ে এসময় ফাঁকা গুলি, টিয়ারশেল নিক্ষেপ করে। সেখানে আহতদের বেশ কয়েকজনকে হাসপাতালে নেয়া হয়। তাদের মধ্যে নন্দনপুর হারিয়া গ্রামের নুরুল আলম (৩৫), সুনামগঞ্জের দিরাই উপজেলার বাদল মিয়া (২৪) এবং সদর উপজেলার মঞ্জু গ্রামের সুজন মিয়া (২২) কে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
এই রিপোর্ট লেখা পর্যন্ত শহরে উত্তেজনা বিরাজ করছে।
বার্তাবাজার/এ.আর