কাল রাস্তায় বের হলেই গণধোলাই দেয়া হবে: আল নাহিয়ান জয়

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় বলেছেন, হরতালের নামে আগামীকাল কোনো অরাজকতা তৈরি করতে রাস্তায় বের হলেই গণধোলাই দেয়া হবে।

আজ শনিবার (২৭ মার্চ) এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় নেতাকর্মী নিহত হওয়ার প্রতিবাদে শুক্রবার (২৬ মার্চ) রাত ৮টায় পুরানা পল্টনে এক সংবাদ সম্মেলনে সারা দেশে শনিবার (২৭ মার্চ) বিক্ষোভ ও রবিবার (২৮ মার্চ) হরতালের ঘোষণা দেয় হেফাজতে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির আবদুর রব ইউসুফী। সূত্র: নিউজটোয়েন্টিফোর

বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর