মাথায় কাফনের কাপড় বেঁধে সড়কে হেফাজতকর্মীরা

হবিগঞ্জের নবীগঞ্জে শনিবার (২৭ মার্চ) বিকেলে শহরে বিক্ষোভ মিছিল করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশে আগমনকে কেন্দ্র করে ঢাকা ও চট্টগ্রামে হেফাজতের মিছিলে পুলিশের গুলি ও কয়েকজন নিহতের ঘটনার প্রতিবাদে এবং রবিবার দেশব্যাপী হরতালের সর্মথনে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।

বিকাল ৫টায় নবীগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে হেফাজতকর্মীরা মাথায় কাফনের কাপড় বেঁধে শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে শহরের থানা পয়েন্টে এক পথসভায় মিলিত হয়।

নবীগঞ্জ উপজেলা হেফাজতে ইসলামের আমীর মাও. কাজী হারুনুর রশীদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাও. শাহ আলমের পরিচালনায় পথসভায় বক্তব্য রাখেন মুফতি ফয়সল তালুকদার, মাও. রফি উদ্দিন জালালী।

বিক্ষোভ চলাকালে সারা শহরে পুলিশের কড়া নজরদারী ছিল। পথসভায় হেফাজতে ইসলাম বাংলাদেশ এর নেতাকর্মীরা রবিবারের হরতালকে সফল করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

বার্তাবাজার/ভীর সাহাবী

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর