দুর্গাপুরে হেফাজতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

চট্টগ্রামের হাটহাজারীতে মোদীবিরোধী বিক্ষোভে পুলিশের গুলিতে চারজন এবং ব্রাহ্মণবাড়িয়ায় একজন নিহতের ঘটনায় নেত্রকোনার দুর্গাপুরে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ মার্চ) বিকেলে হেফাজতে ইসলাম দুর্গাপুর উপজেলা শাখার আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

স্থানীয় মারকাজ মসজিদ থেকে বিশাল বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে স্থানীয় ঈদ ময়দানে মোদীবিরোধী বিক্ষোভে সমাবেশে বক্তব্য রাখেন, হেফাজত ইসলাম দুর্গাপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মুফতি মামুনূর রশীদ, সাংগঠনিক সম্পাদক হাফেজ রুহুল আমীন সিরাজী, ডা. তোফাজ্জল হোসেন, মুফতি আব্দুল্লাহ, মুফতি আঃ কাদির, মুফতি আশরাফ কাশেমী, মাওঃ মুজিবুর রহমান, মাাওঃ সিরাজুল হক, মাওঃ নূরউদ্দীন, মাওঃ হাবিবুর রহমান, মুফতি ওয়ালিউল্লাহ, মুফতি হাবিবুর রহমান, মাওঃ আঃ জলিল প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, গতকাল মোদীবিরোধী মিছিলে ৫ জন ছাত্র নিহত হয়েছে। অবিলম্বে দোষীদের গ্রেফতার করে শাস্তি দাবী জানাচ্ছি। এছাড়াও রোববারের হরতাল সকলকে পালন করার অনুরোধ জানান।

বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর