ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ভারত-বাংলাদেশ অস্থিরতা, সন্ত্রাস ও অশান্তির পরিবর্তে স্থিতিশীলতা, প্রেম ও শান্তির পৃথিবী গড়তে চায়। উভয় দেশই নিজেদের বিকাশ ও নিজেদের প্রগতির চেয়ে সমগ্র বিশ্বের উন্নতি দেখতে চায়।
শনিবার দুপুর ১টা ১০ মিনিটে নরেন্দ্র মোদি ওড়াকান্দি ঠাকুরবাড়িতে অনুষ্ঠিত সুধী সমাবেশে এসব কথা বলেন।
ভারতের প্রধানমন্ত্রী বলেন, করোনা মোকাবেলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ও ভারত। দুই দেশ বিশ্বকে শান্তি ও ভালোবাসার পথ দেখাবে।
তিনি বলেন, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের দয়ায় আজ এই পবিত্র ভূমিতে আসতে পেরেছি। আমি হরিচাঁদ ঠাকুর ও গুরুচাঁদ ঠাকুরের চরণে মস্তক নত করে প্রণাম জানাই। আমি ওড়াকান্দি আসতে পেরে নিজেকে খুবই ভাগ্যবান মনে করছি। ভারত থেকে আসা দর্শনার্থীরা যেরকম শান্তি অনুভব করেন আমিও তেমনি অনুভব করছি।
বার্তাবাজার/ভীর সাহাবী