জামালপুরে বিশ্ব নাট্য দিবস উদযাপন

“মুক্ত করো ভয়, আপনা মাঝে শক্তি ধরো, নিজের করো জয়” এই স্লোগান নিয়ে জামালপুরে বিশ্ব নাট্য দিবস উদযাপন, নাট্যনীড় জামালপুর’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ মার্চ) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

নাট্যনীড় জামালপুরের সাধারণ সম্পাদক সাগর মুখার্জীর সঞ্চালনায়, নাট্যনীড় জামালপুরের সভাপতি জীবন কুমার সাহা’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ও মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওবায়দুর রহমান বেলাল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, থিয়েটার অঙ্গন জামালপুর’র অধিকারী শাহীন রহমান, সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোঃ জাহাঙ্গীর সেলিম, বিশিষ্ট নাট্যকার ও কবি মোঃ আসাদুল্লাহ ফারাজি প্রমুখ।

আলোচনা সভা শেষে নাট্যনীড় জামালপুর ও থিয়েটার অঙ্গন জামালপুরের নাট্যকর্মীরা গান পরিবেশন করেন।

বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর