উলিপুরে পূর্ব শত্রুতার জেরে বিষ প্রয়োগে মাছ নিধন

কুড়িগ্রামের উলিপুরে পূর্ব শত্রুতার জের ধরে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। এতে প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে জানা গেছে। শনিবার (২৭ মার্চ) ভোর রাতে উপজেলার তবকপুর ইউনিয়নের দক্ষিণ সাদুল্যা মাইলডাঙার পাড় এলাকায় এ ঘটনাটি ঘটে।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ইউনিয়নের দক্ষিণ সাদুল্যা মাইলডাঙার পাড় গ্রামের মজিবর রহমানের পুত্র মৎস্য চাষী শিপুল মিয়া বাড়ির পাশ্বের ৩০ শতক জমিতে পুকুর করে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছেন।
প্রতিদিনের মত শুক্রবার (২৬মার্চ) রাত ১টার দিকে শিপুল বাড়িতে এসে ঘুমিয়ে পড়েন। পরে রাতে কোন এক সময় দুর্বৃত্তরা তার পুকুরে বিষ প্রয়োগ করে। পুকুরটি বিলে অবস্থিত হওয়ায় বিভিন্ন প্রজাতির প্রায় ২ লক্ষাধিক টাকার মাছ মারা যায়।

ভুক্তভোগী শিপুল মিয়া বার্তা বাজারকে বলেন, আমি দীর্ঘদিন ধরে নিজের এবং অন্যের পুকুর লিজ নিয়ে মাছ চাষ করে আসছি। একটি মহল বিভিন্নভাবে আমার এবং আমার পরিবারের ক্ষতি করার জন্য পায়তারা করে আসছে। গত ২ বছর আগেও তারা আমার পুকুরে বিষ দিয়ে প্রায় লক্ষাধিক টাকা ক্ষতি করেছে।

উলিপুর থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন বার্তা বাজারকে বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

শিমুল দেব/বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর