আবারও থানায় হামলা, ৬ পুলিশ সদস্য আহত

ফরিদপুরের ভাঙ্গা থানায় হেফাজতে ইসলামের নেতাকর্মীরা হামলা চালিয়েছে। শনিবার (২৭ মার্চ) দুপুর ২টার দিকে পৌর এলাকায় অবস্থিত বিভিন্ন মসজিদ থেকে এসে সম্মিলিতভাবে তারা এই হামলা চালায়।

এসময় হামলাকারীরা থানায় ইট পাটকেল মারাসহ প্রধান গেটে হামলা চালিয়ে ভাঙচুর করে। এই ঘটনায় আহত হয় ৬ পুলিশ সদস্য। আটক করা হয়েছে ২ জনকে।

এ বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জামাল পাশা জানান, নামাজ শেষে শনিবার দুপুরে বিভিন্ন মসজিদ থেকে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা এসে থানায় আক্রমণ করে। পরে পুলিশ ৪০-৪৫ রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ছয় পুলিশ আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়েছে।

এদিকে খবর পেয়ে ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর