সফরত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরসূচীতে পরিবর্তন আনা হয়েছে। শনিবার (২৭ মার্চ) সন্ধ্যা ৭টায় তার দেশে ফেরার কথা থাকলেও সেটা হচ্ছে না। তিনি ঢাকা ত্যাগ করবেন রাত ৯টায়। অনিবার্য কারণবশত সন্ধ্যার পরিবর্তে তিনি দিলির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।
শনিবার (২৭ মার্চ) বিকালে তথ্য পরিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এর আগে শুক্রবার (২৬ মার্চ) সকাল ১০টা ৪০ মিনিটে এয়ার ইন্ডিয়ার একটি বিমানে ঢাকায় অবতরণ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখান থেকে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের শ্রদ্ধা জানানোর পর তিনি হোটেল সোনারগাঁওয়ে অবস্থান করেন।
হোটেলেই দেখা করেন বিরোধীদলসহ বিশিষ ব্যক্তিবর্গের সাথে। বিকালে তিনি জাতীয় প্যারেড গ্রাউন্ডে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নেন।
২৭ মার্চ (শনিবার) তিনি সাতক্ষীরা ও গোপালগঞ্জ সফর করেন। সেখানে বঙ্গন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানানোর পাশাপাশি মন্দির পরিদর্শন করেন। এরপর ঢাকা ফিরে শেখ হাসিনার সাথে বৈঠক করেন।
বার্তাবাজার/এসজে